রঙের গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছপালা আমাদের অনেক ধরনের প্রয়োজন মেটায়। এর মধ্যে খাবার, অক্সিজেন এবং ওষুধের কাঁচামাল উল্লেখযোগ্য। কিন্তু গাছের আরেকটি দরকারি ব্যবহারের কথা আমরা খুব একটা জানি না। এই ব্যবহার হচ্ছে রং নিয়ে। কিছু কিছু গাছ থেকে সরাসরি রং পাওয়া যায়। ইচ্ছে করলে তোমরাও এসব রং দিয়ে ছবি আঁকতে পারো। এবার দেখা যাক, রঙের গাছগুলো তোমরা কতটা চেনো। কুসুমকুসুমগাছ দুই রকম। একটি বেশ বড় এবং উঁচু, অন্যটি খুবই ছোটও ঝোপালো ধরনের; থাকে মাটির কাছাকাছি। মূলত ছোট গাছ থেকেই রং পাওয়া যায়। এরা পরিত্যক্ত মাঠ কিংবা ঘাসবনে আপনাআপনিই জন্মে। কাপড়ের রং হিসেবে কুসুম অনেক পুরোনো ও বিখ্যাত। প্রাচীন মিসরেও এর চাষ হতো।  মোকারম হোসেন