রঙের গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছপালা অনেক ধরনের প্রয়োজন মেটায়। এর মধ্যে খাবার, অক্সিজেন এবং ওষুধের কাঁচামাল উল্লেখযোগ্য। কিন্তু গাছের আরেকটি দরকারি ব্যবহারের কথা আমরা খুব একটা জানি না। এই ব্যবহার হচ্ছে রং নিয়ে। ইচ্ছে করলে তোমরাও এসব রং দিয়ে ছবি আঁকতে পারো। এবার দেখা যাক, রঙের গাছগুলো তোমরা কতটা চেনো। মেহেদিমেহেদি আমাদের খুব পরিচিত একটি রং। বিশেষ করে যেকোনো উৎসবে মেহেদি অনিবার্য। তা ছাড়া অনেকে চুল রাঙানোর জন্যও মেহেদি ব্যবহার করেন। বিভিন্ন ধরনের নকশায় মেহেদির রং বেশ চমৎকারভাবে ফুটিয়ে তোলা যায়। মেহেদিগাছের ফুলও বেশ সুন্দর। মোকারম হোসেন