রঙের গাছ
গাছপালা আমাদের অনেক ধরনের প্রয়োজন মেটায়। এর মধ্যে খাবার, অক্সিজেন এবং ওষুধের কাঁচামাল উল্লেখযোগ্য। কিন্তু গাছের আরেকটি দরকারি ব্যবহারের কথা আমরা খুব একটা জানি না। এই ব্যবহার হচ্ছে রং নিয়ে। কিছু কিছু গাছ থেকে সরাসরি রং পাওয়া যায়। ইচ্ছে করলে তোমরাও এসব রং দিয়ে ছবি আঁকতে পারো। এবার দেখা যাক, রঙের গাছগুলো তোমরা কতটা চেনো। শিউলিশিউলি শরৎকালের আকর্ষণীয় ফুল। বাংলাদেশে প্রায় সর্বত্রই এ ফুল পাওয়া যায়। গ্রামের প্রতিটি বাড়িতে একসময় এ ফুলের গাছ দেখা যেত। ছেলেমেয়েরা খুব সকালে ঘুম থেকে উঠে এ ফুল কুড়াত। যার আনন্দ অন্য কিছুর সঙ্গে মেলে না। ফুল কুড়িয়ে মালা গেঁথে তারা গলায় দিত কিংবা ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখত।এ ফুল দেখতে যেমন সুন্দর তেমনি তার মনভরানো সুবাস। মোড়ানো সাদা পাপড়ি ফুলগুলোর বোঁটার রং কমলা। এই বোঁটা থেকেই পাওয়া যায় কমলা রং। একসময় বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে এর বোঁটার রং ব্যবহার করা হতো। মোকারম হোসেন