রনির প্রিয় জবা ফুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রনির বাগানে একটা জবা ফুল ছিল। জবা যেমন লাল হয়, এ জবা কিন্তু ও রকম না। এ জবা ফুলের রং হলুদ। একটু লাল আবার একটু গোলাপি। আবার একটু সবুজ। রনির ওটা প্রিয় ফুলগাছ। একদিন রনি দেখে, জবা ফুল ওর কাছে এসে কথা বলছে। জবা ফুলটা বলল, ‘আমার বন্ধু রনি, যাবে আমার সঙ্গে?’ রনি বলল, ‘কোথায়?’ জবা ফুল বলল, ‘আমার বাসায়। আমার দেশে।’ রনি বলল, ‘কেন, তোমার দেশ কি অন্য?’ জবা ফুল বলে, ‘হ্যাঁ, দেখো না আমার রং কেমন।’ রনি বলল, ‘কেন, তুমি তো কত্ত সুন্দর! আসলে আমার রং এত্ত সুন্দর কিন্তু আমার দেশে সবাই বলে আমি সুন্দর না।’ তখনই মা ডেকে বললেন, ‘কী রনি, স্কুলে যেতে হবে না?’ রনি বুঝল সবই স্বপ্নে ঘটেছে।প্রথম শ্রেণী, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর-১৪, ঢাকা।