রহস্যময় রাজকুমারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ছিল রাজা। সে বুড়ো হয়ে গেছে। তার ছিল তিনটি ছেলে। তিনটি ছেলেই খুব ভালো। একদিন রাজা তার তিন ছেলেকে ডেকে বলল, শোনো বাবারা, আমি বুড়ো হয়ে গেছি। এখন শুধু আমার কাজ তোমাদের বিয়ে দেওয়া। যাও তোমাদের আমি তিনটি তীর দিচ্ছি। তোমরা তীর মেরে একেকটি বাড়িতে তীর ফেলবে। যে বাড়িতে গিয়ে যার তীর পড়বে সেই বাড়ির মেয়ের সঙ্গেই তার বিয়ে হবে।ছেলেরা তীর ছুড়ল। বড় ছেলের তীর পড়ল এক জমিদারের বাড়িতে। মেজো ছেলের তীর পড়ল এক রাজার বাড়িতে। আর ছোট ছেলের তীর পাওয়াই গেল না। তারা ছোট ছেলের তীর খুঁজতে লাগল। তারা দেখল, ছোট ছেলের তীর পড়েছে এক ব্যাঙের গালে। তারপর ছোট ছেলেকে সেই ব্যাঙকেই বিয়ে করতে হলো। একদিন রাজা তার তিন বউকে ডেকে বলল, শোনো, তোমরা তিনজন আমার জন্য জামা বানাও। দেখি কার জামা ভালো হয়। তিন বউ জামা বানাতে গেল। কিন্তু ছোট বউ তো ব্যাঙ। সে কী আর জামা বানাতে পারে? এ জন্য সে কাঁদতে লাগল। ছোট ছেলে এল। ব্যাঙ-বউকে সে বলল, তুমি কাঁদছ কেন? ব্যাঙ বলল, আমি জামা বানাতে পারি না। ছেলেটা বলল, বাজার থেকে কাপড় এনে দিচ্ছি। চেষ্টা করে দেখ।ব্যাঙ-বউ ভাবল, আমি তো রাজকুমারী। সে কথা কী আমি কাউকে বলব? না। আমি বলব না। সেই ব্যাঙ সুন্দর একটি জামা বানাল। রাজা তো দেখে অবাক! তারপর ব্যাঙ-বউ রাজাকে সব কথা খুলে বলল, ‘আমি এক রাজকন্যা।’ কথাটা বলার সঙ্গে সঙ্গে সেই ব্যাঙ রাজকন্যা হয়ে গেল।কদিন পরে রাজা মরে গেল। তারপর তিন ভাই ও তিন বউ সুখে-শান্তিতে বসবাস করতে লাগল।চতুর্থ শ্রেণী, আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়