রাজকন্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজকন্যার দাদু আমি নাতনি আমার চোস্ত,ফুলপরিদের বান্ধবী সে পেতনি ভূতের দোস্ত।নাতনি বটে গুণবতী চাঁদের মতোন রূপ,তারই দাদু হোঁতকা আমি গো-বেচারা খুব।বৃথাই আমার দিন ও দুপুর রাত্রি বিকেল ভোর,এই বয়সেও যায় না আমার পদ্য লেখার ঘোর।কী আর করা এমনই হয় দাদু তো প্রায় শেষ,আমার যত নাতিপুতি গড়বে সোনার দেশ।