রামছাগলের সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামছাগলের বাচ্চা নিয়ে করত হাসাহাসি,মাঠের বুকে কলাই-মুগের দেখত ঠাসাঠাসিআলতো পায়ে চরণধুলায় ফেলত যখন পা—আমার বুকে চলত তখন ময়ূরপক্ষী না’।পাখির কাছে নদীর কাছে কণ্ঠ ভাষাহীনআকাশ ছিল তার চোখেতে দিগন্তে বিলীন।কনকচাঁপা, কাঁঠালচাঁপা এবং বকুলপাতা—তার চুলেতে চুমকুঁড়ি খায় বলছি না তাই যা-তা।কন্যে শরৎ তাঁর ঠোঁটেতে জোছনা যখন ঢালেপুবাল বায়ে লাগবে দোলা মনপবনের পালে।রামছাগলের মালিক তিনি রামছাগলের সই—ছন্দ-মিলের পয়ার লিখে তাঁর কথাটি কই।