রেগে গেল হালুম
সিসিমপুর একটা মজার জায়গা। ছয় বছরের মেয়ে টুকটুকি স্কুলে যায়, পড়তে ভালোবাসে। তিন বছরের ইকরি প্রশ্ন করতে ভালোবাসে। ছয় বছরের শিকু, নেশা তার আবিষ্কার। প্রকৃতিপ্রেমী হালুমের প্রিয় মাছ-সবজি। এ ছাড়া রয়েছে দোকানদার গুণী ময়রা, লাইব্রেরিয়ান আশা, খামারি মুকুল, স্কুলশিক্ষক সুমনা, ফেরিওয়ালা বাহাদুর, গরু পার্বতী, মোরগ শেরালী, মুরগি বিজলি আর দুই ভেড়া—মানিক ও রতন। এদের নিয়েই সিসিমপুরের গল্প, যা ছাপা হচ্ছে গোল্লাছুটেকাঁধে ব্যাগ, হাতে নোটবুক ও পেনসিল নিয়ে হালুমকে আসতে দেখে শিকু জানতে চাইল, কোথায় চললে হালুম?হালুম হেসে বলল, একটা গবেষণায় বেরিয়েছি শিকু। রেগে গেলে কে কী করে তা নিয়েই আমার গবেষণা। পথে লোকজনকে ইন্টারভিউ করব। শিকু বলল, বাহ! খুব ভালো। গবেষণায় কী পাওয়া গেল আমাকে জানিও হালুম।হালুম বলল, অবশ্যই!শিকু চলে যায়। সে সময় পলাশ বল হাতে ব্যস্তভাবে হেঁটে যাচ্ছিল। হালুম বলল, পলাশ, একটু কথা বলা যাবে?পলাশ বলল, দুঃখিত হালুম, বল খেলতে যাচ্ছি। দেরি হয়ে যাচ্ছে। হালুম কিছু বলার আগেই পলাশ চলে গেল। হালুম এগিয়ে গেল। ঠিক তখনই টুকটুকিকে ব্যস্তভাবে আসতে দেখে হালুম বলল, টুকটুকি... একটু শুনে যাও।টুকটুকি ব্যস্তভাবে বলল, দুঃখিত হালুম, আমার প্রচুর কাজ, একদম সময় নাই। টুকটুকিও দ্রুত চলে গেল। হালুম ভীষণ হতাশ হলো। ডাকপিয়নকে আসতে দেখে হালুম বলল, আচ্ছা, ডাকপিয়ন, তুমি যখন রেগে যাও ...হালুমের কথা শেষ হওয়ার আগেই ডাকপিয়ন বলল, অনেক চিঠি বিলি করা বাকি, হাতে মোটেই সময় নেই... !ডাকপিয়ন চলে যায়। হালুম এবার রাগে গজগজ করতে থাকে। কেউ তার কথা শুনছে না! এমন সময় শিকু এসে জানতে চাইল, তোমার গবেষণা কেমন হলো হালুম? তুমি কি জানতে পারলে রেগে গেলে কে কী করে? হালুম চরম রেগে বলল, আর গবেষণা! কেউ তো আমার কথা শুনছেই না। আমার ভীষণ রাগ হচ্ছে। আমি কাঁপছি, আমার প্রচণ্ড গরম লাগছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ওফফফ..! শিকু হেসে বলল, হালুম, তাহলে তো তুমি জেনেই গেলে, রাগ হলে কে কী করে!শিকুর কথা শুনে হালুমের রাগ একেবারে পানি হয়ে গেল। সে হেসে বলল, তাই তো! ধন্যবাদ শিকু!