লক্ষ্মীসোনার জন্যে ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুপ চুপ লক্ষ্মীসোনা করিস নে গোল আরতোর জন্যই আব্বু গেছেন কিনতে হরবোলাসেই পাখি হরবোলা যদি একবারও না-গায়আনবেন তোর হিরের আংটি (আঙুলে যা মানায়)হঠাৎ যদি হিরের আংটি হ’য়েই পড়ে কাঁসা,আনবেন আব্বু তোরই জন্য আরশি একখান খাসা।সেই না আরশি যদি ভেঙে টুকরো টুকরো হয়,তোরই জন্য কিনবেন পাঁঠা নিশ্চয় নিশ্চয়।সেই না পাঁঠা হঠাৎ যদি এক্কেবারেই পালায়তোরই জন্য আরেক পাঁঠা আজই আনবেন বাবায়।বিলেতি ছড়া অবলম্বনে