লাখ টাকার গল্পলেখক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গল্পটি দুই ভাইবোনের। ছোট ভাইকে ‘নেবু’ ডেকে খেপায় বোনটি। এ নিয়ে কথাবার্তা বন্ধ। ভাইটা বোনের বইয়ে কুমড়োর ছবি এঁকে তার নিচে লিখে রাখে—এটা তুই। একদিন মা অসুস্থ হয়ে পড়েন। দুজনের মধ্যে শুরু হয় কথা বলা। কিন্তু বোনটি বইয়ে কুমড়োর ছবি ও লেখা দেখে চিৎকার করে ডেকে ওঠে, যে নাম নিয়ে এত কিছু, সেই নাম, নেবুউউউ...! এই হলো লাখ টাকার গল্প। নাম ‘নেবুউউউ...’! কে লিখেছে জানো? লুবাবা নাওয়ার। ‘এটাই আমার প্রথম গল্প। ছোট ভাইকে মাথায় রেখে লিখেছিলাম! কত যে ভালো লাগছে, তা বলতে পারব না।’ দুই বোন, এক ভাই ওরা। লুবাবা বড় লেখক হতে চায়।