লাপা পরিজের জন্মকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো একসময় এক দম্পতি স্বামীর মা-বাবার সঙ্গে বাস করত। বুড়োবুড়ি তরুণ দম্পতিকে এতই মায়া করত যে বাড়ির সব কাজ তারাই করত। ফলে তরুণ দম্পতি কোনো দিনই শেখেনি নিজেদের দেখাশোনা করতে।পরে বুড়োবুড়ি মারা যায়। তরুণ দম্পতি যা বাড়িতে জমা ছিল, সব খেয়ে শেষ করে। তারপর তারা খাবার কেনার জন্য বাড়িটা বিক্রি করে। শীত এলে তারা তাদের ঝাঁপিতে শীতার্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ে। চান্দ্র ১২তম মাসের আট তারিখে তারা ইঁদুরের গর্ত থেকে কিছু খুদকণা ও গাজরের টুকরা সংগ্রহ করে এক পাত্র পরিজ বানাল। যখন তারা তা মুখে দেবে, তখনই এক দমকা বাতাস এসে তাদের ঝুপড়িটা গুঁড়িয়ে দিয়ে তাদের চেপে মারে। সেই দিন থেকে চান্দ্র ১২ মাসের আট তারিখে ‘লাপা’ উৎসব হয়। লোকে বিভিন্ন শস্যদানা দিয়ে পরিজ তৈরি করে নিজেদের মনে করিয়ে দেয়, কীভাবে কাজ করতে হয়।নিয়ান-এর গল্পবহুদিন আগে ‘নিয়ান’ নামে এক ভয়ংকর দৈত্য ছিল। তার একটা ছিল ভারী সবুজ খোলস, মস্ত এক মুখ, আর খুব ধারালো দাঁত। ভয়ংকর দেখতে। সে যেখানেই যেত, শয়তানি করত। ও এতই বিপজ্জনক ছিল যে স্বর্গের দেবতারা তাকে দূরের এক পাহাড়ের কারাগারে আটকে রাখে। কেউ কেউ বলে, তা ছিল এক সমুদ্রের মাঝে। প্রতি বারো মাসে তাকে মাত্র একবার ছেড়ে দেওয়া হতো, যাতে না খেতে পেয়ে সে মারা না যায়।দুর্ভাগ্যক্রমে প্রতিবছর নিয়ান যখন ছাড়া পেত, মানুষের জন্য তা ভয়ংকর হতো। প্রতিবছর কারাগার থেকে অত্যন্ত ক্ষুধার্ত হয়ে সে গ্রামে নামত এবং খাবারের জন্য মানুষও খেয়ে ফেলত। সন্ত্রস্ত গ্রামের লোকেরা তাদের গবাদিপশু দিয়ে তার ক্ষুধা নিবৃত্ত করার চেষ্টা করত। তারা ঘরে লুকিয়ে থাকত বা পাহাড়ে পালিয়ে যেত। কোনো এক বছর এক বুড়ো ফকির গ্রামে এসে পড়ে এমন দিনে, যখন নিয়ানের ছাড়া পাওয়ার কথা। ভয়ে সবাই পালিয়ে গেল বুড়ো ফকিরটাকে গ্রামে ফেলে রেখে। অবাক বিস্ময়ে বুড়ো ভাবল, কী রকম না জানি দৈত্য! বুড়ো ফকির এক বাড়িতে আশ্রয় নিল। একটা বাড়ির দরজা থেকে একটা লাল কাগজ পতপত করে উড়ছে এবং তা নিয়ানের নজরে গেল। দৈত্যটি দরজায় হামলা করল এবং সাথে সাথে সে বিদ্যুৎস্পৃষ্ট হলো। সে এমন আঘাত পেল যে তার চিৎকার বজ্রগর্জনের মতো বড় শব্দ করল। ধীরে ধীরে সংবিৎ পেয়ে দৈত্যটা আরও সাবধানে গ্রামে ঘোরাফেরা করল এবং লাল রং পরিহার করল, যা তাকে বড় ঘাবড়ে দিয়েছিল।দৈত্যটার ভয় পাওয়া দেখে ফকিরের মাথায় এক ভালো খেয়াল হলো। সে কিছু লাল কাপড় দিয়ে নিজেকে জড়িয়ে ফেলল। তারপর এক গলিতে হাজির হলো এবং যত বড় পারে আতশবাজি জ্বালিয়ে ছুড়ে দিল। একটা লাল মূর্তি উজ্জ্বল লণ্ঠন হাতে বজ্রের মতো আওয়াজ করতে করতে তার দিকে এগিয়ে আসতে দেখে দৈত্যটা পিঠ ফিরে পালা-কি-পালা। একবার যখন তারা আবিষ্কার করল যে নিয়ান লাল রং, উজ্জ্বল লণ্ঠন আর উচ্চ বজ্রঘর্ষণ শব্দ ভয় পায়, তখন গ্রামবাসী শিখে ফেলল, কী করে নিজেদের রক্ষা করতে হয়। তাই প্রতিবছর যখন তাকে ছাড়া হয়, তখন লোকে তাদের বাড়ি আলোকিত করে, দরজায় লাল কাগজ এঁটে দেয়, লাল কাপড় পরে, আর আতশবাজি করে কাঁসর ঘণ্টা ও ঢোল বাজায়।সেদিন কারও ঘুম হতো না, কিন্তু কাপুরুষ দৈত্যটা তাদের আর বিরক্ত করেনি। তার পর থেকে নতুন বছরের ভোরে লোকে আমোদ করত ও পরস্পরকে অভিনন্দন জানাত বিপর্যয় ঠেকানোর জন্য এবং পরস্পরকে শুভকামনা করত বছরটা ভালো শুরু হওয়ায়।