লারার জন্য ছড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকাল থেকে মনটা খারাপবড়ো চুপচাপ লারা,একলা বসে নিজের ঘরেচোখে জলের ধারা।কারও সাথে কয় না কথানেই তো কিছুর তাড়া,খায় না কিছু, চায় না কিছুশুধুই পানি ছাড়া।আম্মু সাধে আব্বু সাধেদেয় যে খাওয়ার তাড়া,তবু লারা দেয় না সাড়াকেমন পাগলপারা।চুলের বেণি করে দিতেডাকেন আপু ফারা,হাজার ডাকে কেবল বলেআসছি আমি দাঁড়া।ফিরে গেছে হোম টিউটর,বন্ধু আছে যারা;পড়ে আছে খেলনাপাতি;ছোঁয়নিকো ভাত বাড়া।লারার এমন মন খারাপেরকারণ লাগামছাড়া,চায় যে পেতে আকাশ পারেরএকটি নাকি তারা।