লাল রং এবং ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্র ও শনি ছুটি আমাদের দুদিন সাপ্তাহিক, এই ছাড়া আরও ছুটি আছে মাসে, সরকারিভাবে ঠিক, মিলাদুন্নবী, জন্মাষ্টমীবিজয় দিবস আর, বিজয়া দশমী, ঈদ, বড়দিনবুদ্ধপূর্ণিমার। এই সব ছুটি ক্যালেন্ডারেরপাতায় দেখানো লাল, লাল মানে ছুটি, বাবা বোঝালেন অন্তুকে সব কাল। লাল মানে ছুটি মনে মনে হাসেঅন্তু আড়ালে খুব, রং পেনসিল হাতে নিয়ে আজহঠাৎ দিয়েছে ডুব।ছুটি মানে নেই লেখাপড়া বেশিনেই অফিসের কাজ, গল্প ও খেলা চলবে দেদারঘর হবে সাজ সাজ। এই ভেবে সেই ক্যালেন্ডারের বছরের সব দিন, পেনসিল ঘষে করল অন্তুলাল রঙে রঙিন। বাবা বকলেন যেই দেখলেনদিনগুলো সব লাল, লজ্জায় হায় লাল হয়ে যায় অন্তুর দুই গাল।