লিচুবাগানে চোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা আমার নানির গল্প। আমার নানি ছোটবেলায় লিচু খেতে খুব ভালোবাসত। একদিন নানি লিচু খাচ্ছিল। একটা লোক এসে তাকে বলল, ‘চলো। তোমাকে লিচুবাগানে নিয়ে যাই।’ লিচুবাগানে যেয়ে লোকটা নানির কান থেকে একটা সোনার দুল খুলে নিল।
নানি অনেক কান্না করল। কান্না শুনে অনেক লোক নানির কাছে এল। নানি লোকটিকে দেখিয়ে বলল, লোকটা তার দুল খুলে নিয়েছে। তখন সবাই মিলে লোকটিকে ধরে ফেলল। লোকটা ছিল চোর। তাই সবাই তাকে পুলিশে দিয়ে দিল।
সানবিমস স্কুল, প্রথম শ্রেণি