লুকোচুরি ও কানামাছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশজুড়ে ধূসর, কালোমেঘের ঘোরাঘুরি,বৃষ্টি নেমে সবার সাথেখেলছে লুকোচুরি।শুনতে পেলাম এয়ারপোর্টেবৃষ্টি ঝোড়ো হাওয়ার চোটেরানওয়েটাই ডুবল জলেঘটল দশা মরণ,বৃষ্টি দেখে উড়োজাহাজহয়নি অবতরণ।একই সময় বারিধারা উত্তরা আর শেওড়াপাড়াবাড্ডাতে নেই মান্ডাতে নেইবৃষ্টি হবার নাম,বৃষ্টি চেয়ে তখন সবাইকাঁদছে অবিরাম।গুঁড়ি বৃষ্টি বনশ্রীতেআদাবরে, পল্লবীতেবাংলামোটর, ইস্কাটনেএবং পরিবাগ,অল্প বৃষ্টি তাই মানুষেরমনের ভেতর রাগ।বৃষ্টি হয়নি এখন, আগে,টোলারবাগে, তল্লাবাগেতপ্ত হাওয়ায় তিক্ত মানুষহচ্ছে পুড়ে খাক,একটু কাছেই বৃষ্টি শুনেহচ্ছে হতবাক।একই শহর পাড়ায় পাড়ায়বৃষ্টি এসে দৃষ্টি হারায়এইখানে নেই, ওইখানে হয়জায়গা কাছাকাছি,বৃষ্টি যেন সবার সঙ্গেখেলছে কানামাছি।