আজকের যে জাদুটি সেটির ভিন্ন একটি কৌশল হয়তো তোমরা অনেকেই জান। লাল টকটকে একটি জবাফুল আর একটি ছুরি দিয়েই তোমরা অনেকে লেবু কেটে রক্ত বের করতে পার, তাই না? আজ আমি তোমাদের এ জাদুটিরই ভিন্ন একটি কৌশল শিখিয়ে দেব যাতে করে আরও অনেকটা সাবলীলভাবেই তোমরা এ জাদুটি তোমাদের দর্শকদের দেখাতে পার।দর্শকেরা যেমন দেখবেনচকচকে একটি ছুরিকে প্লেটে রাখা একটি লেবুর মাঝ বরাবর চালিয়ে দেওয়া হলো। অবাক ব্যাপার! কাটা লেবুটিরই টকটকে লালরক্তে পুরো প্লেটটিই রঞ্জিত হয়ে গেল (চিত্র-৩)।যা যা নিয়ে তৈরি হবেএকটি প্লেট, রসালো কয়েকটি লেবু, একটি ছুরি, একটি সিরিঞ্জ এবং সঙ্গে সামান্য কিছুটা টকটকে লাল রং।যেভাবে তৈরি হবেচিত্র-১ এবং চিত্র-২ দেখলেই পুরো জাদুটির কৌশল বুঝে নেওয়া তেমন কঠিন কিছু হবে না। তার পরও চুপিসারে তোমাদের আরও একবার বলে দিচ্ছি।প্রথমেই চিত্র-১ অনুযায়ী সিরিঞ্জি খানিকটা লাল রং ঢুকিয়ে নিয়েতা চিত্র-২ এর মতো করে লেবুটির গায়ে সিরিঞ্জের অগ্রভাগে আটকানো সুঁচের সাহায্যে ভেতরটায় ঢুকিয়ে দিতে হবে। এবার লেবুটির উপরিভাগ চেপে চেপে এমন অবস্থায় আন, যাতে করে ভেতরের ঢুকানো রংগুলো এর অভ্যন্তরেই ভালো মতো ছড়িয়ে-ছিটিয়ে যায়। এভাবে বেশ কয়েকটি কৌশল করা লেবু তৈরি করে নাও।যেভাবে দেখাতে হবে‘লেবুরও প্রাণ আছে’—কথাটিকে উপজীব্য করে তুমিও একটি গল্প তৈরি করে নাও এবং ধীরে ধীরে সেটি তোমার দর্শকদের শোনাতে থাক। সময়বুঝে যেকোনো একটি সাধারণ প্লেটের ওপর কৌশল করা একটি লেবু রেখে চকচকে কোন ছুরির সাহায্যে লেবুটিকে দ্বিখন্ডিত করো। সদ্যকাটা লেবুটির ভেতর থেকে টকটকে লাল রক্ত বেরুতে দেখেতোমার দর্শকেরা নিশ্চয়ই খানিকটা অবাক হয়েযাবেন। বিশ্বাস না হয়তো নিজে করেই দেখ।