লেবুরও প্রাণ আছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। চলো, তাহলে শিখে নিই নতুন একটা জাদুর কৌশল।দর্শক যা দেখবেনপানিভর্তি একটি গ্লাস কাগজের প্যাকেট থেকে অদৃশ্য হয়ে গিয়ে পরক্ষণেই তা একটি টুপির ভেতর থেকে বেরিয়ে আসবে।এ জন্য যা যা প্রয়োজন হাতে তৈরি দুটি কাগজের গ্লাস, একটি কাগজের প্যাকেট, একটি পানিভর্তি পাত্র ও জাদুকরের মাথায় থাকে—এ রকম একটি টুপি।যেভাবে তৈরি হবেএকই রকম দুটি কাগজের গ্লাস তৈরি করে নাও, যার একটি হবে তলহীন (চিত্র-০১) এবং অপরটি তলযুক্ত (চিত্র-০২)। এবার যে গ্লাসের তল নেই, সেই গ্লাসকে তলযুক্ত গ্লাসের মধ্যে ঢুকিয়ে নিলেই তুমি প্রস্তুত জাদুটি দেখানোর জন্য।যেভাবে দেখাতে হবেপ্রথমে কৌশলযুক্ত গ্লাসটি হাতে নিয়ে পানিভর্তি পাত্র থেকে পানি দিয়ে তোমার গ্লাসও পানিভর্তি করে নাও। এবার অন্য হাত দিয়ে তোমার মাথার টুপি খুলে দর্শকদের খালি দেখাও এবং টুপিটি টেবিলের ওপর রাখো। এবার পানিভর্তি গ্লাস দর্শকদের দেখিয়ে টেবিলের ওপর রাখো। তারপর তা টুপির ভেতর বসিয়ে দাও।এবার কাগজের প্যাকেট খুলে নিয়ে তোমার বাঁ হাতের ওপর রাখো (চিত্র-০৩)। খুব সাবধানে টুপির ভেতর থেকে কৌশলযুক্ত গ্লাসে সেঁটে রাখা তলাহীন গ্লাসটি ধীরে ধীরে এমনভাবে বের করে আনো, যাতে দর্শকেরা পানিভর্তি গ্লাস ভেবে ভুল করে বসেন। এবার বের করে আনা (তলাহীন ও পানিশূন্য) গ্লাসটি এমনভাবে কাগজের প্যাকেটের ভেতর রাখো, যেন গ্লাসের যে তলা নেই এবং এটি পানিশূন্য, তা যেন দর্শকেরা ঘুণাক্ষরেও টের না পান।মজার কোনো ভূমিকাসমেত তুমি জাদুটি দেখাতে পারো। কাগজের প্যাকেটের মুখ বন্ধ করে নিয়ে সেটি গ্লাসসমেতই সবার সামনে উপুড় করে দাও।প্যাকেট থেকে পানি পড়তে না দেখে দর্শকেরা নিশ্চিত হকচকিয়ে যাবেন। তৎক্ষণাৎ তুমি দর্শকদের আরও একটু অবাক করার জন্য গ্লাসসমেত কাগজের প্যাকেটটি দুমড়েমুচড়ে এমন জায়গায় ফেলে দাও (অথবা তোমার পায়ের কাছে), যাতে সেটি দর্শকদের হাতে গিয়ে না পড়ে।