শরৎ ভাসায় আকাশ গাঙে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরৎ ভাসায় আকাশ গাঙেএই বেলা সেই বেলাপাল খাটানো হালকা এবংধবল মেঘের ভেলা।সেই ভেলাতে চেপে আমিবেড়াই আকাশ জুড়ে,পাখিরা সব আমার সাথেগান গায় এক সুরে।কখনো যাই কাশের বনেনদীর তীরে তীরে,কী অপরূপ সেই সে-মেলাহারাই তাদের ভিড়ে।শিউলি ফুলের গন্ধে আকুলশরৎকালেই হই,ফুলটি পুজোর কুড়ায় যারা কোনখানে আজ কই?শরৎকালের পূর্ণিমা চাঁদস্বর্ণ দিয়ে মোড়া,এমন চাঁদের আলোর দ্যুতিনেইকো বিশ্বজোড়া।বৃষ্টি নামে ঝিরঝিরিয়েএই আছে এই নেই,কালো মেঘের দলরা উধাও তাকাই যেদিকেই।তাই তো শরৎ ঋতুর সেরাসবচে’ পরিপাটি,দেশের মাটি তার জন্যেইতাই তো এমন খাঁটি!