শহীদ মিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ মিনার শহীদ মিনার ইট-পাথরের স্তম্ভইটের মতোই শক্ত কঠিন বুকের ভেতর দম্ভ।নিজের ভাষায় বলতে কথা কে দিয়েছে রক্তকে ভেঙেছে অত্যাচারীর দুঃশাসনের তখ্ত?আমরা যারা বরকতের ভাই, একাত্তরের যোদ্ধাবিশ্বজুড়ে আমাদেরই আছে এমন স্পর্ধা।আমরা জানি কৃষ্ণচূড়ার কেন এমন রং লালকোন মহিমায় রক্তজবা এমন জবরজং লাল।শিমুল মাদার পলাশফোটা এই আমাদের বাংলায়সিমের পাতায়, পুঁইয়ের লতায়, লাউয়ের সবুজ জাংলায়রক্তে লেখা ইতিহাসের জীবন্ত সব অধ্যায়প্রতিবাদের তীব্র তাপে ঝলসে ওঠা স্পর্ধায়।চিরায়ত বাংলাদেশের চিরকালীন গল্পশহীদ মিনার হার না মানা প্রাণের চিত্রকল্প।