শহীদ মিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশ আসে ফুলের বনেফাগুন হাওয়ায়আমের বনে কুহু পাখিগান গেয়ে যায়পাতা ঝরার ঝুমুর তানেজাগায় স্মৃতি প্রাণে প্রাণেমায়ের ভাষা বীর শহীদেরইতিহাসের আলোয় ভাসে।পলাশ ফোটার ছন্দ-সুরেবনে বনে একুশ আসে।ভাষার জন্য লড়াই করেজীবন দিল ভাইরা আমারপ্রাণের প্রিয় মাতৃভাষাসেই ভাষাতে গাঁথল যে হার।এই আমাদের বর্ণমালাঅ আ ক খ স্বর্ণমালাএই আমাদের শহীদ মিনারসাহস জোগায়দৃপ্ত হতেএইখানে পাই দীক্ষা সবাইস্বপ্ন জয়ে চলার পথে।