শিকু আঁকল হালুমের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিসিমপুর একটা মজার জায়গা। ছয় বছরের মেয়ে টুকটুকি স্কুলে যায়, পড়তে ভালোবাসে। তিন বছরের ইকরি প্রশ্ন করতে ভালোবাসে। ছয় বছরের শিকু, নেশা তার আবিষ্কার। প্রকৃতিপ্রেমী হালুমের প্রিয় মাছ-সবজি। এ ছাড়া রয়েছে দোকানদার গুণী ময়রা, লাইব্রেরিয়ান আশা, খামারি মুকুল, স্কুলশিক্ষক সুমনা, ফেরিওয়ালা বাহাদুর, গরু পার্বতী, মোরগ শেরালী, মুরগি বিজলি আর দুই ভেড়া—মানিক ও রতন। এদের নিয়েই সিসিমপুরের গল্প, যা ছাপা হচ্ছে গোল্লাছুটেশিকু রং-তুলি নিয়ে প্রস্তুত। সে হালুমের ছবি আঁকবে। মাছভাজা হাতে হালুম বলল, ‘হালুম আর মাছ, দারুণ একটা ছবি হবে, শিকু।’শিকু বলল, ‘তুমি পোজ দিয়ে দাঁড়াও।’ হালুম পোজ দিয়ে দাঁড়াল।শিকু বলল, ‘হালুম, মাছভাজাটা মুখের কাছে তুলে ধরে পোজ দাও! দারুণ একটা ছবি হবে।’হালুম শিকুর বর্ণনামতো পোজ দিয়ে দাঁড়াল। শিকু আঁকা শুরু করল। আঁকতে আঁকতে সে বলল, ‘ছবি আঁকার মজাই আলাদা। ক্যানভাসের ওপর রং আর তুলি দিয়ে মজা করে খেলা যায়।’হালুম বলল, ‘ঠিক বলেছ।’হালুম একটু নড়ে উঠল।শিকু বলল, ‘হালুম, নোড়ো না! স্থির হয়ে দাঁড়িয়ে থাকো।’হালুম মূর্তির মতো স্থির হয়ে দাঁড়াল। শিকুর আঁকা চলছে। কিন্তু একভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে হালুমের পা ধরে এল। সে আবার নড়ে উঠল। শিকু বলল, ‘নোড়ো না, হালুম। নড়লে ভালোমতো আঁকা যাবে না।’হালুম বলল, ‘আসলে, এভাবে দাঁড়িয়ে থাকা খুব কঠিন।’শিকু বলল, ‘আরেকটু হালুম। তুমি নিশ্চয় চাও, ভালো একটা ছবি আঁকা হোক!’হালুম বলল, ‘নিশ্চয়ই! কিন্তু মাছভাজা হাতে নিয়ে না খেয়ে দাঁড়িয়ে থাকা খুব কষ্টের শিকু।’শিকু বলল, ‘আরেকটু সময়।’ শিকু মাছ হাতে ধরা হালুমের ছবি আঁকতে থাকল।এদিকে হালুম মাছভাজা না খেয়ে আর পারল না। হামমম হামমম করে খাওয়া শুরু করল। বলল, ‘আর পারলাম না, শিকু! আমি দুঃখিত, দারুণ একটা ছবি আঁকা নষ্ট করে দিলাম!’শিকু ছবি আঁকা শেষ করে বলল, ‘না হালুম, আমি বরং তোমার সত্যিকারের ছবিটাই আঁকতে পারলাম।’হালুম বলল, ‘তাই নাকি? দেখি দেখি...!’ হালুম এগিয়ে গিয়ে শিকুর আঁকা ছবিটা দেখল। ছবিতে দেখা যাচ্ছে, হালুম গপগপ করে মাছভাজা খাচ্ছে!শিকু বলল, ‘কেমন হয়েছে, হালুম?’হালুম হেসে বলল, ‘অসাধারণ ছবি, শিকু! ধন্যবাদ।’শিকু হেসে বলল, ‘অসাধারণ একটা ছবির পোজ দেওয়ার জন্য তোমাকেও ধন্যবাদ, হালুম।’