টুকটুকি, শিকু, ইকরি ও হালুমকে নিয়ে সিসিমপুরের গল্প। সঙ্গে আছে আরও অনেকে। সবাই মিলে নানা কাণ্ড ঘটায় এখানে, যা জানতে হলেপড়তে হবে।সকালবেলা শিকু ব্যায়ামের পোশাক পরে রেডিও খুলে প্রস্তুত হলো। এখনই শুরু হবে তার প্রিয় স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘এসো ব্যায়াম করি’। শিকু রেডিওর বর্ণনার সঙ্গে সঙ্গে ব্যায়াম করবে। যথাসময়ে রেডিওর উপস্থাপক অনুষ্ঠান শুরু করল। শুরু হচ্ছে প্রতিদিন সকালের শরীরচর্চাবিষয়ক অনুষ্ঠান ‘এসো ব্যায়াম করি’। আশা করি সবাই আজকের ব্যায়ামের জন্য প্রস্তুত। তাহলে শুরু করছি, প্রথমে সোজা হয়ে দাঁড়াও। শিকু সোজা হয়ে দাঁড়াল। উপস্থাপক বলল, ঘাড়টাকে বাঁদিকে কাত করো।শিকু তাই করল। উপস্থাপক বলল, এবার ঘাড় বাঁয়ে কাত করো। শিকু তাই করল। উপস্থাপক বলল, এবার বাজনার তালে তালে লাফাও। রেডিওতে বাজনা শুরু হলো। শিকু লাফাতে শুরু করল।এমন সময় টুকটুকি এল। সে বলল, শিকু রেডিওটা দাও না, আমি সিসিমপুর রেডিওতে ‘গল্পের আসর’ শুনব।শিকু লাফাতে লাফাতে বলল, দেখছ না, ব্যায়াম করছি..! টুকটুকি বলল, হ্যাঁ, ব্যায়াম করা ভালো। তবে আমি অন্য অনুষ্ঠান শুনতে চাই।শিকু বলল, আগে ব্যায়াম শেষ হোক, তারপর তুমি অন্য অনুষ্ঠান শোনো। টুকটুকি বলল, আচ্ছা।শিকু রেডিওর বাজনার তালে তালে লাফাচ্ছে। টুকটুকি অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর টুকটুকি ভাবল, শুধু শুধু দাঁড়িয়ে থাকার চেয়ে ব্যায়াম করাই ভালো। শিকুও কত্ত মজা করে লাফাচ্ছে। টুকটুকিও বাজনার তালে তালে লাফাতে লাগল।রেডিওর উপস্থাপক বলল, লাফাও... লাফাও... আরও জোরে লাফাও। টুকটুকি লাফিয়েই চলল, কিন্তু শিকু আর পারল না। সে চরম হাঁপিয়ে গেছে। সে দাঁড়িয়ে পড়ল। এরপর টুকটুকিকে বলল, টুকটুকি, আমার ব্যায়াম শেষ। এখন তুমি রেডিওতে ‘গল্পের আসর’ শুনতে পারো।শিকু চ্যানেল ঘুরাতে গেল। টুকটুকি লাফাতে লাফাতে চেঁচিয়ে বলল, না না, চ্যানেল পাল্টিওনা শিকু... আমার এখন লাফাতেই ভালো লাগছে। শিকু অবাক হয়ে দেখল, টুকটুকি আরও জোরে জোরে লাফাচ্ছে।