শীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওর সাথে পেরে ওঠা সত্যিই মুশকিলওর ভয়ে হিটলার, এঁটে দেয় বুশ খিলযার খুব টাকাকড়ি, যার চালে নাই শণওর ভয়ে সব কাঁপে, ভীম ভুলু টাইসনওর কাছে তুচ্ছই ব্রুসলি বা স্যান্ডোজুডো আর কুংফু নানচাকো ব্যান্ডোমামুজান ন’বছর শিখে রোজ কারাতেভয়ে কাঁপা ঠ্যাং নিয়ে পারছে না দাঁড়াতেসম্রাট আকবর থেকে আলীবর্দীওর ত্রাসে কার নাকে ঝরে নাই সর্দি?কাঁপে ভাই বাপ-মা দিদ্দা ও বড়িদকাঁপে দেশ, রংপুর ঢাকা ঈশ্বরদীখুব ছোট নাম ওর, মনে হবে পুঁচকেওর ভয়ে দুনিয়ার সব যায় কুঁচকেমানবে না কারো কথা ভয়ানক গোঁ এটারমানবে না স্যুট টাই, চাদ্দর সোয়েটারনাম শুনে মর্দ না পায় একদম বলচিৎকার করে বলে, দাও লেপ কম্বলঠোঁট যদি চেপে রাখি ভয়ে দাঁত গায় গীত শী... ... ... ... ... ... ... ... ...ত!