শীতের পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোনো মা, শীতের পাখি এসেছে বগার বিলেদেখতে গিয়েছিলাম আমি ও সুজন মিলেদেখি কি ভাসছে ওরা, নেই তো খুশির সীমা—সে কথা বলব কী মা!আমি মা বন্ধু হতে গিয়েছি ওদের কাছেবলেছি আমার কাছে ললিপপ, কুলফি আছেবলেছি পুতুল নেবে? নেবে কি টিনের গাড়ি?যাবে গো আমার বাড়ি?ওরা কী করল জানো? আমাকে সামনে দেখেছড়িয়ে পেখমগুলো, পালাল একে-একেকী এমন করেছি মা? কেন ভয় পেল তারা?এমনি, কারণ ছাড়া!আমি ও সুজন তখন, দুজনই গলা ছেড়েডেকেছি ওদের কত, ওরা মা এমন ধেড়ে!ফিরেও তাকাল না, যেন মা ডাকছি কাকে?বলেছি, বলব মাকে।বলো মা তুমিই বলো, পাখিরা কাছে এলেকী এমন করত ক্ষতি? তোমার এই লক্ষ্মী ছেলেকেন ভয় পেল ওরা? দেখেনি একটু ভেবে—আমি কি শত্রু তাদের? এভাবে ফিরিয়ে দেবে।