শীতের সকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঘ মাসে হিমহিম কুয়াশার জালকুয়াশায় ঢেকে থাকে শীতের সকাল।থরথর কাঁপে দেহ ঠকঠক দাঁত কাঁথা থেকে বের করা যায় না তো হাত।মেঘ ছিঁড়ে ধীরে ধীরেসূর্যের মুখ রোদে রোদে ভরে দেয় জীবনের সুখ। মাঠে মাঠে ম-ম ধানের সুবাস বয়ে দেয় গাঁয়ে গাঁয়ে মহা উচ্ছ্বাস।হইচই হল্লায় পাড়া মশগুল এই দিনে হয়ে যায় কত কিছু ভুল। ঘরে ঘরে পিঠাপুলি পায়েসের ধুমপথশিশু শীতে কাঁপে চোখে নেই ঘুম।