শীতোপদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেজুর রসের স্বাদটা কী যে বুঝবে না কেউ না খেলেহাড়কাঁপুনি হিমেল শীতে যাও যশোরে পা ফেলে।চিতই পিঠায় গুড় মেখে ভাই বুঝবি খেলে কী মজা—না খেতে চাস মাঘের মাসে নদীর ঘাটে ঝিমো যা!ঝিমাও গিয়ে দিনাজপুরে কিংবা পালাও উত্তরে হিম পাহাড়ের ঠান্ডা হাওয়া ধরবে ঠেসে জুত করে।শীতের থাবায় পৌষে-মাঘে কাঁপতে থাকে বাঘরা-ওরাজাও শীতে যায় যে জমে— যায় জমে তার নাগরাও।শীতের সাথে মশকরা কেউ করলে বাপু টের পাবেসর্দি-জ্বরের ভাইরাসে ঠ্যাং লটকে দেবে— কই যাবে?তাই তো বলি শোন রে সোনা উদোম গায়ে রস না ভাইমিষ্টি রোদে ভোরবেলাতে পিঠ বাগিয়ে বস সবাই।ঠান্ডা পানি কেউ ঘেঁটো না থাকতে হবে সাবধানে...নইলে জ্বরে বিগড়ে গেলে কষ্ট পাবে বাপজানে।