শুভ জন্মদিন ডিএনএ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমেই ধন্যবাদ দিয়ে দিই দুই ব্রিটিশ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক ও জেমস ওয়াটসনকে। মানুষের শরীরের ডিএনএ নামক ব্যাপারটি আবিষ্কার করেছেন এই দুজনই। দুজনই জীববিজ্ঞানের এই অসাধারণ আবিষ্কারের জন্য পরবর্তী সময়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আজ থেকে ৬০ বছর আগে, ১৯৫৩ সালের ২৫ এপ্রিল ছিল ডিএনএ আবিষ্কারের বার্ষিকী। তার মানে, এই তো মাত্র কয়েক দিন আগেই উদ্যাপিত হয়ে গেল ডিএনএর জন্মদিন। ক্রিক ও ওয়াটসনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ডিএনএকে ‘শুভ জন্মদিন’ বলে দিলে কি খুব ভুল হয়ে যাবে?‘ডিএনএ’, ‘ডিএনএ’ করছি, এর আবিষ্কারকদের নামও বলে ফেললাম, অথচ দেখো, ডিএনএ কী, সেটাই বলা হয়নি! বড্ড ভুল হয়ে গেল। পঞ্চাশের দশকে বিজ্ঞানীরা অনেক গবেষণার পর জানতে পারলেন, মানুষের শরীরের প্রতিটি কোষে একধরনের বিশেষ অ্যাসিড বিদ্যমান। ‘ডিঅক্সিরিবোনুকলিক’ নামে পরিচিতি পাওয়া ওই অ্যাসিডই হচ্ছে ডিএনএ। সাধারণত মা-বাবার কাছ থেকে মানুষের শরীরে এই ডিঅক্সিরিবোনুকলিক অ্যাসিড বা ডিএনএ স্থানান্তরিত হয়।ডিএনএর ব্যাপারটি কি পরিষ্কার হলো? হলো না! চলো, আরও সহজভাবে বুঝিয়ে দিই। ধরো, দীপ্তর চুল কোঁকড়া। ওর চোখ খয়েরি রঙের। চেহারা ফরসা। নাক খাড়া। ওর চেহারার প্রায় অনেক কিছুই তাঁর বাবার মতো। দীপ্তর সঙ্গে ওর বাবার যে মিল, তা ডিএনএর কারণেই সম্ভব হয়েছে। একটু বিস্তারিত তথ্য নিলে দেখা যাবে, দীপ্তর চুলের ধরনটা বা তার রংটা ওর দাদার মতো। ডিএনএ হচ্ছে একজন মানুষের শরীরের কোষের মধ্যে বাস করা এক ধরনের অণু, যার মধ্যে তার পূর্বপুরুষের বেশ কিছু তথ্য রয়ে যায়। কেবল পূর্বপুরুষই নয়, একজন মানুষের বেশ কিছু তথ্যও ডিএনএর সাহায্যে উদ্ঘাটিত হতে পারে। ধরো, একজন হতভাগ্য মানুষ আগুনে পুড়ে মারা গেছে। আগুনে পুড়ে তার চেহারাটা একেবারেই বিকৃত হয়ে গেছে। কেউই বুঝতেই পারছে না, আসলে তার সত্যিকারের পরিচয়টা কী, তার বাবা কে, মা কে। লোকটির মা-বাবা যদি বেঁচে থাকেন, তাহলে তাঁদের শরীর থেকে ডিএনএ সংগ্রহ করে তা যদি ওই লোকের ডিএনএর সঙ্গে মেলানো হয়, তাহলে আগুনে পুড়ে যাওয়া লোকটির সত্যিকারের পরিচয় নিমেষেই বের করে ফেলা সম্ভব হয়।ডিএনএ আবিষ্কারের ব্যাপারটি প্রথম জানতে পেরেছিলেন ক্রিকের ১২ বছর বয়সী ছেলে মাইকেল। ডিএনএর ব্যাপারটি বের করে ফেলার পর বাবা তাঁর ছেলেকে চিঠি লিখে জানিয়েছিলেন, ‘মাইকেল, জিম ওয়াটসনের সঙ্গে আমি খুব গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার করে ফেলেছি। এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছি না যে আবিষ্কারটি ঠিকঠাক করেছি কি না, যদি আবিষ্কারটি সঠিক হয়, তাহলে তা হবে পৃথিবীকে বদলে দেওয়া যুগান্তকারী এক আবিষ্কার। এই আবিষ্কার হবে মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটি।’ফ্রান্সিস ক্রিক ও জেমস ওয়াটসন এক্স-রের মাধ্যমে দেখিয়েছিলেন ডিএনএ আসলে সর্পিল একধরনের পদার্থ। তাঁরা দেখালেন, এই ডিএনএ কীভাবে মা-বাবার শরীর থেকে ছেলেমেয়ের শরীরে স্থানান্তরিত হয়। তাঁরা প্রমাণ করলেন, ডিএনএ মা-বাবার শরীর থেকে স্থানান্তরিত হলেও এটি আসলে মানুষের শরীরে আলাদা ও স্বাতন্ত্র্য কিছু বৈশিষ্ট্যেরই জন্ম দেয়। আগেই বলা হয়েছে, প্রথমে ফ্রান্সিস ক্রিক ও জেমস ওয়াটসনের এই আবিষ্কার নিয়ে সন্দেহ ছিল। অনেকেই এই আবিষ্কারকে সঠিক স্বীকৃতি দিতে চাইছিলেন না। কিন্তু তাঁরা বিষয়টি নিয়ে আরও কাজ করে যেতে থাকেন নিরন্তর। ১৯৬২ সালে আবিষ্কারটি মহাগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। ফ্রান্সিস ক্রিক ও জেমস ওয়াটসনকে এই আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।ডিএনএ আবিষ্কারের পর কেটে গেছে ৬০ বছর। এই ৬০ বছরে ফ্রান্সিস ক্রিক ও জেমস ওয়াটসনের এই আবিষ্কারকে কেন্দ্র করে বিজ্ঞানীরা এগিয়ে গেছেন আরও বহুদূর। চিকিৎসা বিজ্ঞানী, জীব বিজ্ঞানী এই আবিষ্কারকে দিয়েছেন বহুমাত্রিকতা। এর মাধ্যমে তৈরি হয়েছে জীবনরক্ষাকারী বিভিন্ন ওষুধ; চিকিৎসাবিজ্ঞানে এসেছে প্রভূত উন্নতি। সত্যিই, ডিএনএ আবিষ্কারের জন্য ক্রিক ও ওয়াটসন বড়সড় একটা স্যালুট পেতেই পারেন। নাইর ইকবালওয়েবসাইট অবলম্বনে