শুরু হয়ে গেল ভাষা প্রতিযোগ ২০১১
ভাষা প্রতিযোগ কিন্তু শুরু হয়ে গেল। আজ শুক্রবার নোয়াখালীতে শুরু হচ্ছে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১১। ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা ও নোয়াখালী জেলার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।এবার বসছে ভাষা প্রতিযোগের সপ্তম আসর। প্রতিবছর এই ভাষা উৎ সব আরও বিস্তৃত ও আকর্ষণীয় হয়ে উঠছে। ২০১০-এ বিভাগীয় উৎ সব হয়েছিল ৮ অঞ্চলে। এবার ৯ অঞ্চলে বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। অঞ্চলগুলো হলো—নোয়াখালী, রংপুর, বরিশাল, যশোর, চট্টগ্রাম, ঢাকা, মৌলভীবাজার, রাজশাহী ও জামালপুর। কোন অঞ্চলে কোন কোন জেলার শিক্ষার্থীরা অংশ নেবে, একবার দেখে নেওয়া যাক। সঙ্গে জেনে নাও কখন নিবন্ধন শুরু হবে।নোয়াখালী: নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা।রংপুর: দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরের শিক্ষার্থীরা এ উৎ সবে যোগ দেবে। নিবন্ধন শুরু হবে ২০ ফেব্রুয়ারি, শুক্রবার।বরিশাল: এ উৎ সবে যোগ দেবে পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী ও বরিশাল জেলার শিক্ষার্থীরা। নিবন্ধন শুরু হবে ২২ ফেব্রুয়ারি, মঙ্গলবার।যশোর: মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, খুলনা ও যশোর অঞ্চলের শিক্ষার্থীরা এ উৎ সবে যোগ দেবে। নিবন্ধন শুরু হবে ১ মার্চ, মঙ্গলবার।চট্টগ্রাম: এ উৎ সবে যোগ দেবে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার শিক্ষার্থীরা। নিবন্ধন শুরু হবে ৫ মার্চ, শনিবার।ঢাকা: এ উৎ সবে যোগ দেবে গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার শিক্ষার্থীরা । নিবন্ধন শুরু হবে ৭ সোমবার।মৌলভীবাজার: সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও সিলেট জেলার শিক্ষার্থীরা এ উৎ সবে যোগ দেবে। নিবন্ধন শুরু হবে ১৫ মার্চ, মঙ্গলবার।রাজশাহী: নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা ও রাজশাহী জেলার শিক্ষার্থীরা এ উৎ সবে যোগ দেবে। নিবন্ধন শুরু হবে ১৯ মার্চ, শনিবার।জামালপুর: নেত্রকোনা, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার শিক্ষার্থীরা এ উৎ সবে যোগ দেবে। নিবন্ধন শুরু হবে ২৩ মার্চ, বুধবার।তোমরা যারা চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীতে পড়ো এবং এ প্রতিযোগিতায় অংশ নিতে চাও, এ উৎ সবে যোগ দিতে চাও, তৈরি হও। নিবন্ধন হবে কিন্তু আগে আসলে আগে পাবে ভিত্তিতে। নিবন্ধনের তারিখ বদলাতে পারে। সে ক্ষেত্রে চোখ রাখতে হবে প্রথম আলোর পাতায়।দেশব্যাপী এই ভাষা প্রতিযোগের আয়োজনে সেই ২০০৫ থেকে প্রথম আলোর সঙ্গে রয়েছে বিশ্বের স্থানীয় ব্যাংক দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড সংক্ষেপে (এইচএসবিসি)।যারা আগে এ উৎ সবে যোগ দিয়েছ তারা জানো, কিন্তু যারা প্রথমবারের মতো যোগ দেবে, তোমাদের একটা কথা বলি। এ উৎ সবে সবচেয়ে মজার পর্ব হলো পশ্নোত্তর পর্ব। কে প্রশ্ন করে আর কে উত্তর দেয়। বিশ্ববিদ্যালয় কলেজ আর স্কুলের শিক্ষকেরা থাকেন। তাঁরা কিন্তু প্রশ্ন করেন না, প্রশ্ন করে স্কুল-কলেজের ছেলেমেয়েরা। উত্তর দেন শিক্ষকেরা। কেত রকমের যে প্রশ্ন, তার কোনো লেখাজোখা নেই। এসো, উৎ সবে যোগ দাও, সবই দেখতে পাবে। —জাফর আহমদ রাশেদ