শেল সিলভারস্টেইনের দুটি মজার ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুনিয়ার সব সময়ের সেরা ছোটদের বইয়ের মধ্যে অন্যতম একটির নাম দ্য গিভিং ট্রি। প্রকাশের প্রায় ৫৫ বছর হয়ে গেছে; এখনো বইটি তুমুল জনপ্রিয়। এ পর্যন্ত বিক্রি হয়েছে এক কোটি কপি! বইটি লিখেছেন মার্কিন লেখক শেল সিলভারস্টেইন (১৯৩০–১৯৯৯)। নিজের বইয়ের প্রচ্ছদ–অলংকরণও করতেন তিনি। আর তাঁর লেখা ছড়াগুলোও অনবদ্য। এখানে তাঁর দুটি ছড়ার অনুবাদ পড়ো, সঙ্গে থাকল তাঁরই আঁকা ছবি...

মিল্কশেক

ও নীতু মা, প্লিজ গরুকে

ঝাঁকানোটা থামা

দোহাই লাগে রেসিপি কর চেক

গরু ঝাঁকাঝাঁকি করে

এই পৃথিবীর কেউই

কোনো দিনই

বানায়নি মিল্কশেক।

(‘শেকিং’ ছড়া অবলম্বনে)

ফটাশ

তিন্নি জোরে খুলেছিল তার ছাতা

ভেবেছিল বৃষ্টি হতে পারে

‘ফটাশ’ আওয়াজ শুনল সবে

কিংবা তালির মতোন হবে!

তিন্নিকে কেউ এরপরে আর

দেখেনি চারধারে।

(‘স্ন্যাপ’ ছড়া অবলম্বনে)