শৈশব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন বড় হলাম? ফিরে পেতে চাই দুরন্ত শৈশববাঁধভাঙা হাসি, উল্লাস আর উচ্চ কলরবরাস্তায় নেমে বৃষ্টির দিনে অবিরাম ছোটাছুটিদিনভর খেলা, হাসতে হাসতে সাথীদের লুটোপুটিকেন বড় হলাম, ফিরে পেতে চাই দুরন্ত শৈশববাঁধভাঙা হাসি, উল্লাস আর উচ্চ কলরব।চাঁদের আলোয় ঘরের কোণেতে অবিরাম ধরা গানলাল শাড়ি-চুড়ি, আলতা-ফিতা পায়ে নূপুরের তাননা বলে আচার কিনে খেতে গিয়ে মায়ের বকুনিঅথবা কাছের ছোট্ট পাকে দোলনায় দুলুনিকেন বড় হলাম, ফিরে পেতে চাই দুরন্ত শৈশববাঁধভাঙা হাসি, উল্লাস আর উচ্চ কলরব।বাবার আদর, হাতে হাত ধরে পায়ে পায়ে পথ চলারাতের বেলায় খোলা জানালায় কত শত কথা বলাশখ করে পরে নানুর দেওয়া সে ছোট্ট কানের দুলকত কুড়াতাম পথের পাশেতে পড়ে থাকা বাসি ফুলজানি, সে মধুর স্মৃতি পাব না তো ফিরে আরতবু ভালো লাগে শৈশব স্মৃতি, মনে পড়ে বারবার। নবম শ্রেণী, ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় মগবাজার, ঢাকা