সত্যি আমিই এইটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই যে অমন দস্যি দুপুর, বাঁধভাঙা অরণ্যশুধুই আমার জন্য।এই যে অমন জোছনাদিঘি—টলটলে জল শান্তআসব আমি, জানত।এই যে অমন জোনাক নিঝুম ‘নেই চোখে ঘুম’ রাত্রিআমার সহযাত্রী।এই যে অমন একহাঁটু জল হারান মাঝির বইঠাসাথি আমার ওইটা।এই যে অমন বৃষ্টি নূপুর টিনের চালের ছন্দযায় দিয়ে সেই গন্ধ।এই যে অমন কাঠঠোকরা, বাঁশের ঝাড়ের বাজনাবলছে—‘আজ আর কাজ না’।এই যে অমন ফড়িংপাখি, প্রজাপতির পাখনাবন্ধু আমার থাক না।এই যে অমন ঘুড্ডি লাটাই, শক্ত সুতোর মাঞ্জাফের ফিরিয়ে আন, যা।এই যে অমন দুষ্টু কিশোর নাচছে তা ধিন ধেই তাসত্যি আমিই এইটা।