সন্ধ্যাটা ছুটে আসে বাদুড় ডানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানে সকাল হয় পাখিদের ডাকেজেলেদের জালে মাছ ওঠে ঝাঁকে ঝাঁকে।সাইকেল টিং টিং ডাকপিয়নেরনেই শুধু ওইখানে বাতি নিয়নের।আম পড়ে গাছ থেকে বৈশাখী ঝড়েআহারে আমার মন কেমন যে করে!বৃষ্টি টিনের চালে পড়ে টুপটাপজানালার গ্রিল ধরে আমি চুপচাপ।থানার ঘণ্টা রোজ সময় জানায়সন্ধ্যাটা ছুটে আসে বাদুড় ডানায়।কিচকিচ করে পাখি ফিরে আসে নীড়েরাতপ্রহরীর ডাক মাঝরাত্তিরে।বাঁশের বাঁশির সুরে ছুঁয়ে যায় মনবারো মাসে লেগে থাকে তেরো পার্বণ।বাউলের একতারা ছন্দ শেখায়পুঁথিপাঠ পালাগান স্বপ্ন দেখায়।নারকেল সুপারির গাছ সারি সারিওখানে আমার আছে মামাদের বাড়ি।পূর্ণিমারাতে চাঁদ ঢেলে দেয় আলোঝিঁঝিরা শোনায় গান কী যে লাগে ভালো!বর্ষায় নৌকার লাল-নীল পালসেখানেই চলে যাব আজ নয় কাল।