সালাম জানাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো আমার শাপলা ফুলের হাসিআমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।পুকুরপাড়ে গাছটা নুয়ে পড়ামাঝদুপুরে মাছরাঙাটার টুপ করে মাছ ধরা—ধানের খেতে সবুজ অফুরানগুনটানা নাও চলছে দূরে মাঝির মুখে গান—হাঁটছে বাউল, একতারাটা হাতেদূরের গাঁয়ে জমবে আসর জোছনাঝরা রাতে—গাঁয়ের মাঠে ঘুড়ির কাটাকাটিযাচ্ছে কিশোর ধরতে ঘুড়ি হাতে ধঞ্চে লাঠি—নাগরদোলায় চড়ে খুকু হাসেবেলুন বাঁশি চড়কি কিনি মেলায়, বোশেখ মাসে—এই দেশটা এমনি এমনি পাইনিকারও দয়া বা করুণা নিতে কোথাও যাইনি।কৃষক-শ্রমিক কাদামাখা ছেলেশত্রু তাড়ায় একাত্তরে ঘরবাড়ি সব ফেলে—শত্রু তাড়ায় বীর বাঙালি মিলেলাশ পড়েছে নদী-নালা পুকুর ডোবা ঝিলে—যাইনি আমরা সেই বীরদের ভুলেস্বাধীনতার গন্ধ ছড়ায় লাল-সবুজের ফুলে—সেই গন্ধ জানলা দিয়ে আসেসালাম জানাই সেই বীরদের স্বাধীনতার মাসে।