সিংহ ও ইঁদুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলতে গিয়ে ছোট্ট ইঁদুর পড়ে সিংহের গায়,ভয়ে বুক দুরু দুরু প্রাণটা বুঝি যায়!‘ভুল হয়েছে মহারাজ, ক্ষমা ভিক্ষা চাই;দিব আমি প্রতিদান সুযোগ যদি পাই।’সিংহ বলে, ‘পুঁচকে ইঁদুর! কী আর দিবি প্রতিদান?দৌড়ে পালা এখান থেকে বাঁচাতে তোর প্রাণ।’বছর খানেক পরের কথা: সূর্য ডোবার কালে, সিংহমামা পড়ল ধরা শিকারিদের জালে।সারাটা বন ভেসে বেড়ায় বনের রাজার চিৎকারজীবজন্তু ভয়ে পালায় রক্ষা নাই যে আর।বিপদের এই দিনে সিংহরাজের পাশেছোট্ট সেই ইঁদুরছানা দৌড়ে ছুটে আসে। ‘মহারাজের চিৎকারে আসবে ছুটে শিকারি;চুপটি করে বসুন এবার, দেখুন কী করি।’আছে তার ধারালো দাঁত লাগে না কিছুই আরকমিনিটেই শক্ত জাল হলো যে ছারখার। মুক্ত হয়ে বনের রাজা ভাবে মনে মনে,‘বন্ধু হবে সবার সে আছে যারা বনে।ছোট্ট বলে কারও প্রতি নয়তো অবহেলাবড়-ছোট সবার মাঝে নানান গুণের মেলা।’