সুরের দোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাপলাপাতায় আলোর নাচন কলমি ফুলে দোলখোকা-খুকু তবলা বাজায় তাকধিনা ধিন বোলহুইহুল্লোড় মাতামাতি দেখছে সাদা বকদোয়েল ছানা তেঁতুল খেয়ে বলছে বেজায় টক।চঞ্চলতায় চলি-ফিরি কাটাই বারো মাসআলোর ছোঁয়ায় ফুলকলি পায় ফোটার অবকাশঅলস দুপুর সুরের নূপুর সময় কাটে বেশখোকার ঘুড়ি শুধুই ওড়ে, হয় না ওড়ার শেষনদীর জলে নৌকা দোলে ওড়ে রঙিন পালময়না পাখি বেজায় খুশি, পান খেয়ে ঠোঁট লাল।লাল-সবুজে মিলে মিশে বিভেদ করে দূরএকাত্মতায় মন হয়ে যায় খুশিতে ভরপুর।