সেই যে আমার ছড়াবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই যে কবে ছড়ার সঙ্গে আমার পরিচয়তখন আমার বয়স কত? আট কিংবা নয়।ছন্দ-মিলের রিনিক-ঝিনিক বাজল আমার কানেছড়াপুরের বাঁশি আমায় কেমন করে টানে!‘খোকন খোকন’ ‘নোটন নোটন’ পড়তে শুরু করি‘বিষ্টি পড়ে টাপুর টুপুর’ ছড়ার গাড়ি চড়ি।‘আয় ছেলেরা আয় মেয়েরা’ বুকের ভেতর থাকে‘আমার মায়ের সোনার নোলক’ মুগ্ধ করে রাখে।ছন্দ-মিলের ব্যাংকে জমাই শব্দ শত শতচেষ্টা করি লিখতে আমি ছড়াকারের মত।সকাল-দুপুর-সন্ধ্যাবেলা ছন্দ ঘোরে মাথায়অন্ত্যমিলের ফুল-পাখিরা বন্ধুত্ব পাতায়।কাগজ পেলেই লিখে রাখি ছড়ার কথামালাছড়ার হাতে দিই পরিয়ে সুরের কাঁকনবালা।খাই বকুনি বাবার আমি, নষ্ট ক্লাসের পড়াতবু কি আর ছাড়ে আমায় ছড়াপুরের ছড়া!বকেন না আর বাবা, কারণ দূর আকাশের তারা-হয়ে তিনি এখন আমায় দেন শুধু পাহারা।