সেই যে একাত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকাশ যদি কালো মেঘে যায় কোনো দিন ঢেকেবাতাস যদি না বহে আর একটা সময় থেকেপাখি যদি না ওড়ে আর ঝিমায় নিজের নীড়েসাত সমুদ্র তেরো নদী হাজার নদীর তীরে।হঠাৎ যদি নিটাল হয়ে ঢেউ যদি না ভিড়েএকটা যুবক বাইরে গেলে আর যদি না ফিরেএকটুখানি মালুম হবে সেই যে একাত্তরেঅবস্থাটা ছিল এমন বাইরে অন্তঃপুরে।সেই সময়টা হঠাৎ যদি কারও মনে পড়েকেমনভাবে সুস্থ থাকে হাসবে কেমন করে?হঠাৎ হঠাৎ রাজাকারে পুত্রকন্যা ধরেবসতবাড়ি বিরান থাকে কেউ থাকে না ঘরে।পাকবাহিনীর গুলি খেয়ে যাচ্ছে মানুষ মরেদিনের বেলায় রাত্রি নামে বিশ্বচরাচরেপরিবেশটা এমন ছিল ঐ যে একাত্তরেমনে হলেই বুঝতে পারি আত্মা খালি ওড়ে।