সোঁদা ঘ্রাণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপু এবং ভাইয়া যখন ঘরে বসে পড়ছে,নিশাত তখন উঠোন কোণে শুধু খেলা করছে।খেলনা পাতিল নিয়ে হচ্ছে মিছামিছি রান্না,পাশের বাড়ি থেকে এল খেলার সাথি পান্না।দুটি শিশুই খেলা করে বাড়ির আঙিনাতে, সকাল-বিকেল খেলে ওরা ধূলি-মাটির সাথে।এই ধূলি যে পবিত্র খুব মাটিও যে পবিত্র,শহীদ মুক্তিযোদ্ধার রক্তে আঁকা যার মানচিত্র।এই মাটির যে নিগূঢ় তত্ত্ব শিশুরা কি জানে? তাই কি ওরা মগ্ন থাকে মাটির সোঁদা ঘ্রাণে!