স্পার্টাকাস
গ্যারিবল্ডির নাম শুনেছ অথবা স্পার্টাকাস?সবাই এঁরা মহান যোদ্ধা স্বাধীনতার মহান বোদ্ধা মনে রেখো বারো মাস।উনিশ শতকে সুদূর য়ুরোপেগ্যারিবল্ডি শুনিয়েছিলেন গণমুক্তির গানসেই গান আজও হাজারো কণ্ঠে জীবন্ত অম্লান।গ্ল্যাডিয়েটর স্পার্টাকাসের শুনেছ কি হুংকার?ছিন্ন হলো যে হাত-পায়ে বেড়ি শেকলের ঝংকার,—হাজার বছরের স্বৈরাচারীকে করেছিল সংহার।অবশেষে স্বাধীন সিসিলি দ্বীপনিপীড়িত মানুষ উত্থিত হলো, সাজল অন্তরীপ।তারপর এলেন এই পৃথিবীতে মহান যোদ্ধা লেনিনপীড়িত মানুষের ভেঙে শৃঙ্খল জেগে উঠেছিল শত শতদল রাশিয়া হলো যে স্বাধীন মনে রেখো চিরদিন।ছোট বন্ধুরা শোনোভুল কোরো নাকো কোনোআমার দেশের স্পার্টাকাস—গ্যারিবল্ডি কে জানো?তিনি নজরুল—মহান যোদ্ধা—আমার কথাটি মানো।উপনিবেশের শৃঙ্খলগুঁড়িয়ে দিলেন অর্গল ভয় পেল ইংরেজ—তারপর কারাগার! তবুও এ কবি অকুতোভয় কী ভীষণ মহা তেজ!এগারোই জ্যৈষ্ঠ মহান দিবস আলোকিত হলো এশিয়াবন্ধুরা, এবার ভালোবাসো তাঁকে সুকোমল প্রাণ দিয়া।এবং শোনো প্রিয় বন্ধুরা—কোরো নাকো আর ভুলতিনি তো শুধুই নন যে কবি—তিনি এশিয়ার স্পার্টাকাস মিথ্যে হলো যে কারাবাস মুক্ত আকাশে গান গায় বুলবুল।তিনি আমাদের অতি প্রিয়মুখ—চিনেছ বাবরি চুল?হ্যাঁ, তিনি বিদ্রোহী মানুষের কবি আমাদের কাজী নজরুল।।