স্বপ্নগুলো নির্মাণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা মায়ের সন্তানেরা ঝড় তুফানের ঘূর্ণিতে স্বপ্ন দ্যাখে প্রাণপ্রিয় এ দেশকে অনেক দূর নিতে একাত্তরের সব ঝোরাকে বিশ্ববাসী বীর মানে নতুনরা আজ ব্যস্ত বীরের স্বপ্নগুলো নির্মাণে। বিশ্ববাসী দেখছে খেলা সাকিব তামিম রাজ্জাকের তারার মেলায় সবাই ওরা জ্বলন্ত নাম আজ ঝাঁকের! শোয়েব জহির ব্রেটলি ন্যানেন সোয়ান মিচেল ভাসরা, ফির দ্যাখ চেয়ে কী গতি বলের বাংলাদামাল মাশরাফির! ওদের দেখে হচ্ছে কি আজ চ্যাপেল জাভেদ ভিবরা হিম? সেদিন আবার তাক লাগাল তুখোড় মুসা ইব্রাহীম। হিমালয়ের শীর্ষে উঠে মের আনন্দ রং মাসে বাঙালি বীর, জয় করেছে কঠিন চোমোলংমা সে। আমার মতোই তোমরা জানি আনন্দাশ্রু মুছছ তায়বাংলাদেশের প্রাণ পতাকা আজকে কত উচ্চতায়!