স্বপ্নময় কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই শহরের জল বাতাসে মন মজেছেতাই খুঁজি নীল কষ্টগুলোর জন্ম, যেচেরুগ্ণ সবুজ, অবুঝ ফুল ও ঘাস বোবা লোএকলা কিশোর আমিই তোদের বাসবো ভালোউটকো যারা, বকবে না হয় মন্দ তারাকেউ কি জানে আছে আমার মন দোতারা?পায় যদি কেউ সেই দোতারার শব্দ কানেঝাঁপ নেমে যায় আপনি দুখের সব দোকানেআর খুলে যায় অন্ধজনের দিষ্টিখানাকেউ যদি চাস শুনতে, আমার নিস ঠিকানাশোন রে আমার ভাই বেরাদর বোন বা ঝিয়েএই শহরে হাঁটছি আমি মন বাজিয়েমন খারাপের ক্ষণকে ভরে শখ খামে রেদিই পাঠিয়ে বাইরে মাঠের, ছক্কা মেরেদীর্ণ মানুষ, যাচ্ছে জীবনভর সে খেটেআজ যাবে তার মন জোছনার মরচে কেটেমরছে ধুঁকে হাসপাতালের ট বেডে কে?তার জীবনের মৌটুসী আজ উঠবে ডেকেনেই জুতো যার, তার বা যতই থাক পা খালিডাকবে তারও সুপ্ত গাছে পাখপাখালিঘুপচি ঘরে বাস করে যে, চাল ছেঁদো আরহচ্ছে শিকার নোংরা পানি, কালচে ধোঁয়ারপথ্য ওষুধ নেই রোগে তাই দুর্ভাগা সেহাসবে শিশির তার জীবনের দূর্বা ঘাসেফুলকলিদের মিষ্টি কচি ঠোঁট, টসা মুখজীর্ণ দেয়াল আঁকড়ে থাকা ছোট্ট শামুকআয় তোরা নি লাটাই, অনাবিল সে ঘুড়িআয় মেখে দিই চুল গালে হিম ইলশেগুঁড়িবিষ ছড়িয়ে ছুটছে মোটরযান ধপাধপএই শহরে বুনব শিরীষ, পান্থপাদপতাই গোলাপে কিংবা জ্যাকারান্ডা কেয়ায়স্বপ্ন জাগে, ধুম সুখের এক বান ডাকে আয়মন খুলে আজ দিই ছড়িয়ে রং সবুজেরংধনুটায় নিয়ো যে যার অংশ বুঝেরং চেতনা, রং দ্যোতনা, রং সুমতিতাই মেখে এই শহর হবে অংশুমতীজাগবে সেদিন বিপুল খুশির পুষ্ট কী শোর!থাকবে না এক ঘরপালানো দুষ্ট কিশোর।