স্বাধীন আমি বলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইচ্ছে হলেই মেঘ হয়ে যাই, ইচ্ছে হলেই পাখি,দূরের আকাশ ছুঁয়ে ছুঁয়ে করি ডাকাডাকি।চাঁদের বুড়ির সঙ্গী হয়ে দিব্যি সুতো কাটি,জোছনা ভরা উঠোনে তার যেমন খুশি হাঁটি।ইচ্ছে হলেই রূপকাহিনির রূপ মাখানো দেশে,বসে থাকি আসন পেতে মহারাজের বেশে।পাতালপুরীর অলিগলি বেড়াই ঘুরে ঘুরে,দৈত্য-দানব আমার সাথে বন্ধুতা দেয় জুড়ে।কখনো বা জোনাক হয়ে বাঁশবাগানে জ্বলি,সবাই যখন ঘুমের ঘোরে, আমি উড়ে চলি।ইচ্ছে হলেই নদী হয়ে সাগরে যাই চলে,ইচ্ছেগুলো পূর্ণতা পায় স্বাধীন আমি বলে।