স্বাধীনতা এল ঠিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাই গিয়েছিল যুদ্ধে যখন দেশ দিয়েছিল ডাক; বোন কেঁদেছিল হাতে মুখ ঢেকে মা বলেছিল যাক! চোখ ঝলসানো ঝাঁ ঝাঁ রোদ্দুরে কাক ডেকেছিল খুব—খুব তড়িঘড়ি সাঁঝ নেমেছিল সূর দিয়েছিল ডুব। কত সাঁঝ গেল কত রাত এল কত ভোর হলো হায়...শেষে একদিন জয় বাংলার গর্জন শোনা যায়।ভোরে পুবকোণে ওঠে সূর্যটা লালে লাল চারিদিক;মহা উল্লাসে সুরে গান ভাসে স্বাধীনতা এল ঠিক!ভাই চলে গেল সেই চলে গেল আর ফিরল না ঘর—মা বসে থাকে গালে হাত দিয়ে বোন কেঁদে জর্জর!