হরিণ ও সিংহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Gক জঙ্গলের ভিতর এক হরিণের পরিবার বাস করত। একদিন ছানা হরিণ যখন একটু বড় হলো, তখন মাকে বলল, ও একটু ঘুরে বেড়াতে পারে কি না।না সিংহ আছে, মা বললেন।কিন্তু ছানা হরিণ মাকে লুকিয়েই ঘুরতে গেল। এবং নদীর তীরে এসে সিংহের মুখে পড়ল।সিংহ হরিণছানাকে দেখামাত্রই বলল, আমি তোকে এখন খাব।হরিণছানা বলল, সিংহমশাই, আমাদের বাড়িতে একটু বেড়াতে যাবেন।এই শুনে সিংহ চোখ বন্ধ করে ভাবতে লাগল। একের বদলে আরও কয়েকটা হরিণ খাওয়ার সুযোগ! আহ্, আজকের ভাগ্যটা বড়ই ভালো।সাত-পাঁচ ভাবতে ভাবতে সিংহ চোখ খুলে দেখে যে হরিণছানাটি নেই। সিংহটি যখন চোখ বন্ধ করেছিল, সেই ফাঁকে হরিণছানা বাসায় পালিয়েছে। হরিণছানা সেদিন থেকে বুঝল, বড়দের কথা শুনতে হয়। তৃতীয় শ্রেণী, সানবিমস স্কুল, ঢাকা