হরির দেখা ঢাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূতেরগলি এসে হরিথমকে দাঁড়ান এ কী!ব্যস্ত শহর ঢাকার বুকেভূতের বাড়ি সে কী!ভয়ে ভয়ে হেঁটে হরিএকটু মনের ভুলে,ধাক্কা খেলেন নামটি পড়েবলেই হাতিরপুলে।হাতিরপুলে হাতি তো নেইদালানকোঠায় গড়াফকিরাপুলে ফকিরও নেইধনী লোকেই ভরা!মহাখালী নেই যে খালিযেন লোকের মেলা,একটুখানি দাঁড়িয়ে দেখুনআপনি খাবেন ঠেলা।গুলিস্তানে এসেই হরিরপ্রাণ নাকি যায় যায়,তার বুঝি আর রক্ষে নাই গোলাগবে গুলি তাই।জলদি ধরেন লোকাল গাড়িজানটা নিয়ে পালাইগাঁয়ের ছেলে গাঁয়ে ফেরেহরিপদ মালাই।