হর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পান্তা খাচ্ছি, ইলিশ খাচ্ছিপালন করছি নববর্ষমুড়কি মোয়া খই খাচ্ছিসারাটা দিন কত হর্ষ।রঙিন বেলুন বাঁশের বাঁশিফুলিয়ে বাজিয়ে মজা পাচ্ছিকুলা কিনছি ডালা কিনছিইচ্ছে মতো পিঠা খাচ্ছি।গুড় জিলেপি তিলের নাড়ুমণ্ডা মিঠাই হাঁড়ি ভরছিনাগরদোলায় দোলন দুলেইস্ কী ভীষণ মজা করছি!বটতলাতে বাউল মেলায় জারি-সারি গান শুনছিবুকের ভেতর একতারাতেগুনগুনিয়ে সুর বুনছি।নতুন একটা বছর এলেনেচে গেয়ে মাতাই পাড়াবাংলাজুড়ে বোশেখ মেলাদিকে দিকে পড়ল সাড়া।