হলুদ পাকা ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগান ভরা গোলাপ বেলি গন্ধ অফুরান, গন্ধে তবু ভরে না হায় ব্যাকুল আমার প্রাণ। ব্যাকুল এ প্রাণ আকুল হয়ে গন্ধ খোঁজে সেই, যার পরশে মন খুশিতে নাচে তা ধিন ধেই। পরম সুখে এই আমাকে মগ্ন রাখে খুব, তাই তো এ মন উতলা সেই গন্ধে দিতে ডুব। বলতে পারো তোমরা কি কেউ কার সে মধুর ঘ্রাণ? সে যে আমার গাঁয়ের মাঠের হলুদ পাকা ধান।