হাট্টিমাটিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাট্টিমাটিম দেখতে কেমনকেউ জানে না ঠিক,কোন দিকে তার মুণ্ডু মাথাকোনটা ল্যাজের দিক।কেউ দেখেনি ডিমগুলো তারকত বড় মস্ত,খায় সে কখন; দিনে নাকিসূর্য গেলে অস্ত।খাবার কী কী, চিতল নাকিগজার-বোয়াল-শোল,রাগ করে কি উথাল-পাতালবললে খেতে ঘোল?সে জানে কি নামটি যে তারহাট্টিমাটিম টিম?জানলে কেন খোলা মাঠেপাড়তে যাবে ডিম!