হাত দিয়ে যায় চেনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষের হাত আর পা খুব সহজেই আলাদাভাবে চেনা যায়। কিন্তু অন্যান্য প্রাণীর বেলায় বিষয়টি অনেক সময় সহজ নয়। এসব প্রাণীর পেছনের দুটি পা সেটা না হয় মানা গেল। কিন্তু সামনের দুটোকে হাত বলবে নাকি সামনের পা বলবে—সেটা নিয়ে বিতর্ক হতেই পারে। আজকের মতো কোনো বিতর্কে না গিয়ে ধরে নিই সামনের ও দুটো হাত। ঠিক আছে? প্রতিটি প্রাণীর জন্যই হাত অতি গুরুত্বপূর্ণ। প্রাণীদের দেহের অন্যান্য অঙ্গের মতোই হাতও একজনের থেকে আরেকজনের একেবারেই আলাদা। তাই শুধু হাত দেখেই জ্যোতিষীর মতো ভবিষ্যৎ বলা না গেলেও সেটা কোন প্রাণীর হাত সেটা বলা সম্ভব। এখানে তোমাদের জন্য তিনটি প্রাণীর হাতের ছবি দেওয়া হলো। ছবিগুলো দেখে কি বলতে পারবে এগুলো কোন কোন প্রাণীর হাত? একবার চেষ্টা করেই দেখো না।