হাতির ঢাকা
তথ্য দিল ঐতিহাসিক তপু এবং ছালেঘোড়ার কোনো স্থান মেলেনি ঢাকায় কোনোকালেঢাকার যত সাহেব সুবো, নবাব জ্ঞাতি নাতিসবার ছিল নজরকাড়া বিশাল বিশাল হাতিপ্রমাণ করে পড়ে থাকা ঢাকার অনেক স্মৃতিহাতির প্রতি ছিল তাদের বিশেষ রকম প্রীতিঢাকার বুকে নাদুস হাতি চলত হেলেদুলেওদের আসল আবাস ছিল কাছেই হাতিরপুলেপিলখানাতে হাতি ছিল গেছে প্রমাণ পাওয়াপ্রশ্ন হলো, এসব হাতির কোথায় হতো নাওয়া?ঐতিহাসিক ছালের ভাষায় তথ্য গেছে মিলেনাইতে যেত এসব হাতি কাছে হাতিরঝিলেহাতির ঢাকা—এটা কেবল নয় রে ফাঁকা বুলিসাক্ষী হয়ে বলছে কথা আজও মাহুতটুলি।হাতির নামে ইংরেজিতে রাস্তা আছে দুটোঘোড়ার নামে পুরো ঢাকায় আছে কি খড়কুটো?ঘোড়া যদিও বইছে বোঝা, আছে ঘোড়ার গাড়িঘোড়ায় চড়ে যুদ্ধ হতো, প্রমাণ কাঁড়ি কাঁড়িকিন্তু ঢাকা চলছে কেবল ঘোড়ার স্মৃতি ছেঁটেকারণটা দুই ঐতিহাসিক বের করেছেন ঘেঁটেকথায় কথায় বলল সেদিন ঐতিহাসিক তপুঘোড়ার তো নেই হাতির মতো জগম ডগম বপু।দৌড়ে, খেটে পায়নি ঘোড়া মূল্য কোনোকালেঠাঁই মিলেছে তাই তো ঢাকার বাইরে, ঘোড়াশালে।